রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য হয়ে গেছে: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৭

উখিয়ায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বিএনপি না থাকলেও সমস্যা নেই। কারণ এই ইস্যুতে এখন জাতীয় ঐক্য হয়ে গেছে। রোহিঙ্গা সংকট যতদিন আছে, আওয়ামী লীগ সরকার ততদিন তাদের পাশে থাকবে। আমরা ত্রাণ নিয়ে তামাশা করতে আসি নেই। তামাশা করতে বিএনপি এসেছে।’

আজ  বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মেডিক্যাল কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি রোহিঙ্গা ইস্যুর সমাধান চায় না। তারা রোহিঙ্গা ইস্যু নিয়ে তামাশা করতে চায়। ঢাকায় এসি রুমে বসে সরকারের সমালোচনা করা ছাড়া আর তো কিছু করার নেই তাদের।’

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মেডিক্যাল কেন্দ্র পরিদর্শনে ওবায়দুল কাদের এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, চট্টগ্রাম মহানগর ও কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

রোহিঙ্গা পুনর্বাসনে প্রস্তুতি চলছে ভাসানচরে

/বিএল/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান