দেশ-বিদেশের ত্রাণ দখলে নিয়ে সরকার লোকদেখানো কার্যক্রম চালাচ্ছে: ফখরুল

কক্সবাজার প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪১

কক্সবাজারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: প্রতিনিধি) বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে। আন্তর্জাতিক সংস্থা, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ত্রাণ দখলে নিয়ে সরকার লোকদেখানো ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠছে।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিএনপির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মীর্জা ফখরুল বলেন, ‘মিয়ানমারে নির্দয় শাসকগোষ্টি গণহত্যা, খুন, ধর্ষণের মতো অমানবিক নিপীড়ন চালিয়ে প্রায় সাড়ে চার লাখ নিরীহ রোহিঙ্গা মুসলমানকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে এখন সবচেয়ে বড় দরকার জাতীয় ঐক্য। কিন্তু আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সাড়া পাওয়া যায়নি। রাষ্টের সব শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘যেখানে সারাদেশে দল ও মানুষের ঐক্য জরুরি হয়ে পড়েছে সেখানে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নানা কথা বলে অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন। বিজিবি’র প্রধান ২৫ আগস্ট হুংকার দিয়ে বলেছিলেন, একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। অথচ আজ পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।’

তিনি বলেন, ‘২৬ ও ২৭ আগস্ট নাফ নদীতে রোহিঙ্গার লাশ দেখেও সরকার মানবিক হতে পারেনি। সেসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, রোহিঙ্গাদের সঙ্গে সন্ত্রাসী ও মাদক আছে কিনা খতিয়ে দেখতে হবে। কিন্তু আওয়ামী লীগ নেত্রীর পুরস্কারের আশায় এখন ওবায়দুল কাদের সাহেবরা ডাবল স্ট্যান্ডার্ড দেখাচ্ছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ২৮ আগস্টের দাবির পরই বহির্বিশ্বে ও দেশে রোহিঙ্গা পরিস্থিতি বদলে যায়। সমস্যার শুরু থেকে বিএনপি প্রতিদিন অভাবনীয় ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। বিএনপির দাবির কারণে সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করেছে। মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরৎ পাঠানো না পর্যন্ত সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই পরিস্থিতি সামলাতে হবে।’

কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কেন্দ্রীয় নেতা শরিফুল আলম, শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না প্রমুখ।

আরও পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য হয়ে গেছে: ওবায়দুল কাদের

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম