রোহিঙ্গাদের জন্য আরও ৮৫ টন ত্রাণ পাঠালো যুক্তরাজ্য

চট্টগ্রাম ব্যুরো
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৮

চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাজ্যের ত্রাণ (ছবি: প্রতিনিধি) বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য দ্বিতীয় দফায় আরও ৮৫ টন ত্রাণ পাঠিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল এইডের (ডিএফআইডি) পাঠানো ত্রাণসামগ্রী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টায় চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান ত্রাণগুলো গ্রহণ করেন। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল এইড (ডিএফআইডি) লজিস্টিক্স অফিসার মার্ক কুইন তার কাছে ত্রাণগুলো হস্তান্তর করেন। এসময় আইওএম’র চট্টগ্রাম অঞ্চলের অ্যাডমিন ও ফিন্যান্স অ্যাসিসটেন্ট মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাজ্যের ত্রাণ (ছবি: প্রতিনিধি)

অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, যুক্তরাজ্য থেকে পাঠানো এই ত্রাণসামগ্রীর মধ্যে এক হাজার ৪৭৮ পিস তাঁবু, ২০ হাজার পিস কম্বল ও ১০ হাজার ৫০০ পিস বিছানা চাদর রয়েছে বলে তিনি জানান। আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম’র মাধ্যমে ত্রাণগুলো চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। ত্রাণগুলো শিগগিরই কক্সবাজার পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার প্রথম দফায় রোহিঙ্গাদের জন্য ৯৮ টন ত্রাণ পাঠিয়েছে যুক্তরাজ্য। ওই দিন বিকাল ৪টায় ত্রাণগুলো চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আরও পড়ুন- ৯৮ টন ত্রাণ নিয়ে যুক্তরাজ্যের বিমান চট্টগ্রামে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম