চট্টগ্রামে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চট্টগ্রাম ব্যুরো
০১ অক্টোবর ২০১৭, ১৩:০৫আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৩:০৬

ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন মেরিনার্স সড়কে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় রবিবার (১ অক্টোবর) ভোরে তাদেরকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (চট্টগ্রাম মেট্রো) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন সলিম উল্লাহ (৪২) ও মো. শাহ আলম (৩০)। এদের মধ্যে সলিম উল্লাহ সম্প্রতি বাংলাদেশে এসেছেন। অন্যজন  লেদা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মেরিনার্স সড়কে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক সলিমউল্লাহ ২০ দিন আগে বাংলাদেশে এসেছে। শাহ আলম লেদা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। সে আগে থেকেই ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন:
রাখাইনে হিন্দু রোহিঙ্গাদের ওপর কারা হামলা করছে?

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান