রোহিঙ্গাদের ত্রাণের জন্য ১৪টি গুদাম নির্মাণ শেষ পর্যায়ে: ত্রাণমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৭, ১৭:৫৩আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৭:৫৩

কক্সবাজারে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘মিয়ানমার থেকে আশ্রয়ের জন্য আসা কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী মজুদ রাখতে ১৪টি গুদামের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে পাঁচটি গুদামের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সব কাজ শেষ হবে। এসব গুদাম থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ দায়িত্বরত সেনাবাহিনী ও জেলা প্রশাসন বিতরণ করবে।’

আজ সোমবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়ার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ত্রাণ গুদাম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মন্ত্রী আরও বলেন, ‘প্রতিনিয়ত রোহিঙ্গাদের ত্রাণ আসছে। এই পর্যন্ত ৯শ’ মেট্রিক টন চাল রোহিঙ্গাদের জন্য মজুদ রয়েছে এবং চাল আসা অব্যাহত রয়েছে। তবে কে কি দিলো তা বড় কিছু নয়। কারণ মানুষ মানুষের জন্য। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, কেউ না খেয়ে থাকবে না। আমরা খেলে রোহিঙ্গারাও খাবে। আমরা সেই লক্ষ্য নিয়ে তাদের খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করছি।’

এ সময় ত্রাণ সচিব শাহা কামালসহ সেনাবাহিনী, জাতিসংঘের প্রতিনিধি দল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস মিয়ানমারের

/বিএল/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী