দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘কক্সবাজার ও বান্দরবান জেলায় সাত লাখের ওপরে রোহিঙ্গা এসেছে। নিরাপত্তার স্বার্থেই রোহিঙ্গাদের এক জায়াগায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মঙ্গলবার (৩ অক্টোবর) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের পশ্চিমকূলে বসবাসরত ৫০ রোহিঙ্গা পরিবারকে কক্সবাজার জেলার কুতুপালং ক্যাম্পে পাঠানোর সময় তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। ৩৭ দিনের মধ্যে রোহিঙ্গাদের জন্য দেশ ও বিদেশ থেকে সাহায্য-সহযোগিতা পেয়েছি। আমরা এগুলো সাদরে গ্রহণ করছি।’








