হরতাল আহ্বানকারীরা হিন্দি সিরিয়াল দেখছে: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ১৩:২২আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৩:৪১

কক্সবাজারে ওবায়দুল কাদের (ছবি: প্রতিনিধি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের দলের ডাকা আজকের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। যারা হরতাল ডেকেছে তারা নিজেরাই ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে। কোথাও কোনও পিকেটার নেই। হরতালের চিহ্নমাত্র নেই। বিএনপি-জামায়াতেরা এখন আদালতের রায়ের বিরুদ্ধেও হরতাল ডাকে।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে কক্সবাজারে চার কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সড়ক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘হরতাল নামের অধিকার আদায়ের গণতান্ত্রিক হাতিয়ারকে অপপ্রয়োগ করতে করতে এরা ভোঁতা বানিয়ে দিয়েছে। তাতে জনগণ আর সাড়া দেয় না।’ কক্সবাজারে ওবায়দুল কাদের (ছবি: প্রতিনিধি)

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

হাইকমান্ডের নির্দেশেই জামায়াতের হরতালে বিএনপির সমর্থন 

জামায়াতের হরতাল শুরুর চার ঘণ্টা পর বিএনপির সমর্থন

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম