রোহিঙ্গাদের স্রোতের সঙ্গে ইয়াবা ও অস্ত্র আসছে: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ১৫:২৭আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৫:৩১

কুতুপালং ক্যাম্পে ওবায়দুল কাদের (ছবি: কক্সবাজার প্রতিনিধি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমার থেকে এখনও স্রোতের মতো আসছে রোহিঙ্গারা। এই স্রোতের সঙ্গে ইয়াবা আসছে, অস্ত্র আসছে। এগুলো আমাদের সামাজিক বিপর্যয় ও সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কাজেই আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আমরা এই বোঝা সহ্য করতে পারছি না। এটি আমাদের অসহ্য হয়ে গেছে।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ তাদের অঙ্গীকার রক্ষা করেনি। মিয়ানমারে বসনিয়া ভুলের পুনরাবৃত্তি ঘটে গেছে।’  জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের হয় মিয়ানমারে ফেরত পাঠান, না হয় অন্য কোনও দেশে স্থানান্তরিত করুন। রোহিঙ্গা জনজীবনের প্রভাব অত্যন্ত বিপজ্জনক।’

আরও পড়ুন- জাতিসংঘের নতুন প্রতিবেদনে সেনা অভিযান নিয়ে মিয়ানমারের মিথ্যাচারের আলামত

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী