চট্টগ্রামে নিজ বাসা থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ১৮:৪৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৮:৫৩

চট্টগ্রাম চট্টগ্রাম কোতোয়ালি থানার আসকারদিঘীর পাড় এলাকায় এক ব্যক্তির গলিত লাশ তার নিজের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম।

নিহতের নাম জয়নাল আবেদিন খোকন (৫০)। তিনি আসকারদিঘীর পাড়ে অবস্থিত আজাদ মসজিদের সাবেক মোতোয়াল্লি মৃত আমির হামজার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশাদ্রব্য সেবনের ফলে ঘুমের মধ্যে অসুস্থ হয়ে দুই-তিন দিন আগে তিনি মারা গেছেন।

খোকনের বড় ভাই হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খোকন মাদকাসক্ত হওয়ার কারণে ১০ বছর আগে তার সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। ছেলে সন্তান না থাকায় নিজের নামে থাকা জায়গা ডেভেলপারের কাছে বিক্রি করে সে ভাড়া বাসায় থাকত। আত্মীয়-স্বজনদের সঙ্গে তার সর্ম্পকও ভালো ছিল না।’

সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার বিকালে দুর্গন্ধ পেয়ে আশপাশের বাসিন্দারা ঘরে উঁকি দিয়ে খাটের ওপর খোকনের দেহ পড়ে থাকতে দেখেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে খোকনকে মৃত অবস্থায় পান তারা। এসময় পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ জানা যাবে।’

 

আরও পড়ুন: বগুড়ায় বিধবাকে কুপিয়ে হত্যা 












/এসএসএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম