বগুড়ায় বিধবাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ১৮:৩৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৮:৪১

বগুড়া বগুড়ার সোনাতলায় আনোয়ারা বেওয়া (৫০) নামে এক বিধবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ উপজেলার দীঘলকান্দি বালুয়াআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ারা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দীঘলকান্দি গ্রামে ফেরি করে কাপড় ও সুতা বিক্রি করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনোয়ারা বেওয়া তার মেয়ে রোজিনাকে নিয়ে বসবাস করতেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি কাপড় বিক্রি করে বাড়িতে ফিরছিলেন। এসময় বালুয়াআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

আনোয়ারা বেওয়া বাড়ি না ফেরায় তার মেয়ে রোজিনাসহ প্রতিবেশীরা তার সন্ধান করতে থাকে। এসময় বালুয়াআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তারা সোনাতলা থানায় খবর দেন। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।

সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি ছিনতাইয়ের কোনও ঘটনা নয়। কারণ তার জিনিসপত্র কিংবা টাকা ও মোবাইল খোয়া যায়নি। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।’

ওসি আরও বলেন, ‘নিহতের মেয়ে রোজিনা বেগম সোনাতলা থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।’ শুক্রবার সকালে আনোয়ারা বেওয়ার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: সাথী আত্মহনন মামলার আসামি বাবা-ছেলের আত্মসমর্পণ

/এসএসএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক