সোনাগাজী শ্রমিক দলের সভাপতি গ্রেফতার

ফেনী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ১১:৪৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১১:৫৩

ফেনী ফেনীর সোনাগাজী উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিক দলের সভাপতি বাবরের বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।’

সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু বলেন, ‘বাবরের বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা নেই। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করায় পুলিশ তাকে আটক করেছে। বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’

আরও পড়ুন: ‘নিষিদ্ধ শ্রমে’ নির্যাতনের শিকার শিশুরা

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম