কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ১৫:৩৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৬:২৩

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বিধ্বস্ত মাইক্রোবাস

কুমিল্লার সদরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর জেলখানা বাড়ি শ্রীনিবাস এলাকার একটি  রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়। আহত এক যাত্রীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাকসাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক স্বপন কাণ্ডারি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার  সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক স্বপন কাণ্ডারি বড়ুয়া বলেন, ‘দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসটিকে উদ্ধার করা হয়েছে। লাশ স্থানীয় পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।’

 আরও পড়ুন: নড়াইলে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম