নড়াইলে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ১৪:২৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৪:৫৭

  নড়াইল

নড়াইলে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় নাইস বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার সুভারগোপ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত নাইস নড়াইল সদর উপজেলার বড়গাতি গ্রামের চান মিয়া শেখের মেয়ে।

নিহত নাইসের মা ডালিয়া বেগম বলেন, ‘সদর উপজেলার সুভারগোপ গ্রামের ওলিয়ার শেখের ছেলে আখের শেখের সঙ্গে চার বছর আগে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আখের শেখের সঙ্গে এলাকার একটি মেয়ের পরকীয়া ছিল । এ নিয়ে আমার মেয়ে কিংবা আমরা কোনও কথা বললেই সে নাইসকে মারধর ও অকথ্য ভাষায় গালাগাল করতো। সোমবার আখেরের পরকীয়া নিয়ে কথা বলায় সে  প্রথমে নাইসকে পিটিয়ে আহত করে। পরে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঘরে ঝুলিয়ে রাখে। তাদের দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে ’

নাইসের বাবা চান মিয়া শেখ বলেন, ‘পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। আমার মেয়ের গলা ও কানসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের  রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর আখেরসহ নাইসের শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

আরও পড়ুন: হিলি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের