আশুগঞ্জ নৌ-বন্দরে দুই নম্বর সতর্কতা, অভ্যন্তরীণ ছয় রুটে নৌচলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ১৮:১৪আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:১৫

আশুগঞ্জ নৌবন্দরে সতর্কতা সংকেত (ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি) নিম্নচাপের প্রভাবে গত দুই দিনের প্রবল বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। মেঘনা নদীতে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আশুগঞ্জ নৌবন্দর  থেকে নবীনগর-গৌকর্ণ ঘাট, সাচনা, মারকুলি, অষ্টগ্রাম, বাঙ্গালপাড়া, কামাইল, চামরা নৌ রুটসহ ছয়টি নৌ-পথে লঞ্চ, কার্গোসহ সব ধরনের  নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে এই পরিস্থিতির কারণে নৌপথে চলাচলরত যাত্রীরা বিপাকে পড়েছেন। আশুগঞ্জ নৌবন্দরে সতর্কতা সংকেত (ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)

আশুগঞ্জ নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় ও প্রবল বেগে  দমকা হাওয়ার কারণে আশুগঞ্জ নদীবন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করে আবহাওয়া অধিদফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে আশুগঞ্জ নৌবন্দরে আটকা পড়েছে অন্তত অর্ধশতাধিক মালবাহী কার্গো জাহাজ। টানা বৃষ্টিপাতের কারণে জাহাজ থেকে পণ্য উঠানামার কাজও বন্ধ রয়েছে। ফলে নৌবন্দরে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন- বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের