বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী আজ

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১০:১২আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১০:২২

বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। আজ তার ৪৭তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ শনিবার ধলই সীমান্তের স্মৃতিসৌধ এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান আর্কাইভ’র উদ্বোধন করবে। 

ধলই সীমান্ত ফাঁড়ির বিজিবির পক্ষে এর আগে একটি নাম ফলক স্থাপন করে সীমান্ত ফাঁড়ির সামনে। ২০০৫ সালে বিএনপি সরকারের সময় স্থানীয়দের দাবির মুখে ভারতের ত্রিপুরার আমবাসা গ্রাম থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে আনা হয়। পরে তার দেহাবশেষ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। তবে কমলগঞ্জে এই বীর সন্তানের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল সেই সময়। এরপর প্রতিবছর ২৮ অক্টোবর হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিজিবি ব্যাটালিয়ন কমান্ড ও প্রেসক্লাব তার স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের মেজর ইকবাল জানান, ৪৭তম শাহাদাত বার্ষিকীতে শনিবার সকালে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। দুপুরে কাঙালি ভোজ পরিবেশন করা হবে। বিকাল ৩টায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার আনুষ্ঠানিকভাবে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান আর্কাইভ উদ্বোধন করবেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও কমলগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও সাংবাদিকদের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের