ফেনীতে বাসে আগুন: বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে

ফেনী প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৭, ২০:৫৯আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২০:৫৯

 

ফেনীতে বাসে আগুন ফেনীতে বোমার আগুনে দুটি বাস পুড়ে যাওয়ার ঘটনায় বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে তাদের ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে  আনা হয়। এ সময় তাদের পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানির জন্য পরবর্তী দিন ধায করেন। পরে সন্ধ্যায়  তাদের ফেনী কারাগারে পাঠানো হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেফতার ১৩ জনের মধ্যে সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল ও ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, ছাগলনাইয়ার ছাত্রদল নেতা জাফর, যুবদল নেতা জয়নাল আবেদীন, আমজাদ হোসেন আজাদ রয়েছেন। এর আগে বুধবার ছয় জনকে আটক করে পুলিশ।  ওসি আরও জানান, এরই মধ্যে গ্রেফতার ছাত্রদল নেতা নূরে সালাম মিলন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

প্রসঙ্গত, রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ফেনীর মহিপাল পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি ওই স্থানের নজির আহমদ সিএনজি স্ট্যান্ডের সামনে দাঁড়ানো ছিল। সুগন্ধা পরিবহন ও চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের বাস দুটিতে কে বা কারা পেট্রোল বোমা ছুড়ে মারে। প্রাণ বাঁচাতে ড্রাইভার দ্রুত বাস থেকে নেমে যান। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে দুটি বাস অনেকাংশেই পুড়ে যায়। এ ঘটনায় ফেনী মডেল থানা পুলিশের এসআই নুরুল হক বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি বরাত ও সাধারণ সম্পাদক মামুনসহ ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ সংক্রান্ত আগের খবর: 

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহর পার হতেই দুই বাসে আগুন

ফেনীতে বাসে আগুনের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

ফেনীতে বাসে আগুনের ঘটনায় আটক ছয় জন

ফেনীতে বাসে আগুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ছাত্রদল নেতা মিলন

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী