ফেনীতে বাসে আগুন: রিমান্ডে তিন বিএনপি নেতাকর্মী

ফেনী প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ২০:২৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২০:২৯

ফেনীতে বাসে আগুন ফেনীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার তিন বিএনপি নেতাকর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ নভেম্বর) ফেনী সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত রবিবার (৫ নভেম্বর) বিকালে ফেনী সদরের অপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  অসীম কুমার দে’র আদালতে গ্রেফতার ২১ নেতাকর্মীর মধ্যে ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।  

আসামিপক্ষের আইনজীবী ইউসুফ আলমগীর জানান, সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন বাবুল, যুমনা পরিবহনের পরিচালক শ্রমিক দল নেতা আবুল কাশেম মিলনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

প্রসঙ্গত, রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ঢাকায় ফেরার পথে ৩১ অক্টোবর বিকালে ফেনীর মহিপাল পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ফেনী মডেল থানা পুলিশের এসআই নুরুল হক বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি বরাত ও সাধারণ সম্পাদক মামুনসহ ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ২২ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার করে। এর মধ্যে রয়েছেন ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমজাদ হোসেন আজাদ, জাহাঙ্গীর হোসেন, জাফর আহম্মদ, জয়নাল আবদীন, শাহাদাত হোসেন, মো. ফারুক, মো. আলমগীর হোসেন, মিশু, কামরুজ্জামান শিমুল ও জিকু। এরা সবাই বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মী।
বাস পোড়ানোর পরপরই ঘটনাস্থল থেকে আটক করা হয় চালক মো. হারুন অর রশিদ, মো. রাকিব হোসেন, সহকারী আবদুল মালেক, হেদায়েত উল্যাহ, শ্রমিক দল নেতা আবুল কাশেম মিলন ও ফেনী সদর উপজেলা ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নূরে সালাম মিলনকে। এরই মধ্যে গ্রেফতার ছাত্রদল নেতা নূরে সালাম মিলন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

এ সম্পর্কিত আরও খবর:


ফেনীতে বাসে আগুন: বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে
ফেনীতে বাসে আগুনের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী