জনগণের দুর্দশা বয়ে আনে এমন কাজে প্রতিবাদ করবই: মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম প্রতিবেদক
১১ নভেম্বর ২০১৭, ১৭:১৯আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৭:১৯

এবিএম মহিউদ্দিন চৌধুরী ‘জনগণের দুর্দশা-দুর্ভোগ বয়ে আনে এমন কোনও কাজ যে কোনও প্রতিষ্ঠান করলে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই। প্রতিবাদ করার জন্য রাজপথে আমার মৃত্যু হলেও আমি তা পরোয়া করি না।’ শনিবার (১১ নভেম্বর) দুপুরে লালদিঘি ময়দানে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালদিঘি ময়দানে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। 

মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যুবলীগের নেতাকর্মীদের সততার সঙ্গে কাজ করতে হবে। জনপ্রতিনিধি হয়ে জনগণ বিরোধী কোনও কাজ করা যাবে না। জনস্বার্থ বিরোধী কোনও কাজ কোনও জনপ্রতিনিধি করে থাকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’

তিনি আরও বলেন,‘জাতির প্রতিটি দুঃসময়ে যুবলীগের নেতাকর্মীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। বিশেষ করে ৯০ এর গণঅভ্যুত্থান,৯৬ এর খালেদা বিরোধী আন্দোলন,২০০১-২০০৭ সাল জোট সরকার বিরোধী রাজপথের আন্দোলন ও ১/১১ এর সময় সারা বাংলাদেশে ঘরোয়া রাজনীতিতে যুবলীগের অবদান ছিল অনস্বীকার্য। ধর্মের নামে হেফাজতের আন্দোলনকেও সারা বাংলাদেশে যুবলীগের নেতাকর্মীরা প্রতিহত করেছিল। ভবিষ্যতেও তাদেরকে সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।’

চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো.মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ,মাহবুবুল হক সুমন, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী,কেন্দ্রীয় যুবলীগের উপ-সমবায় বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী,বিজিএমই এর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম,মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য  আনোয়ার হোসেন আজাদসহ আরও অনেকে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের