রাঙামাটিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড

রাঙামাটি প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ১৬:০৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৬:০৪

রাঙামাটি রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু পরিবারের বাড়িঘরে তাণ্ডব চালানোর ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ বের হলে তা পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া সভাপতিত্ব করেন।
বক্ত্যব চলার একপর্যায়ে বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তার শেষ পর্যায়েও সমাবেশ করতে দেয়ানি পুলিশ।
এ বিষয়ে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বায়ক ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া বলেন, 'সারাদেশে সাম্প্রদায়িক হামলা ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু করি। সমাবেশ চলাকালে হঠাৎ পুলিশ আমাদেরকে বাধা দেয়।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা মধু লাল তঞ্চঙ্গ্যা বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশে এ ধরনের পুলিশি বাধা নেক্কারজনক। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে রংপুরের ঘটনারসঙ্গে জড়িতদের শাস্তি ও অগ্নিদুর্গতদের পুনর্বাসন করার দাবি জানাই।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, সমাবেশের অনুমতি না থাকায় তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী