জামায়াতের তিন শীর্ষ নেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০১৭, ২০:০৯আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২০:০৯

চট্টগ্রাম যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলানো জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের একটি মামলায় চট্টগ্রামের শীর্ষ তিন জামায়াত নেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফিউদ্দিনের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত ওই আবেদন নামঞ্জুর করে জামায়াতের তিন নেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির মো. শাহজাহান ও সেক্রেটারি নজরুল ইসলাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেক।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ৯ অক্টোবর উত্তরা থেকে জামায়াতের ৯ শীর্ষ নেতার সঙ্গে গ্রেফতার চট্টগ্রামের এই তিন নেতাকে প্যারেড ময়দানে হামলার ঘটনায় শোন অ্যারেস্ট দেখিয়ে আজ  আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। পাশাপাশি সাত দিনের মধ্যে এই মামলার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, ‘একই দিন আদালতে আসামির আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ১১ মে নগরীর প্যারেড ময়দানে নিজামীর গায়েবানা জানাজার ডাক দেয় জামায়াতে ইসলামী। ছাত্রলীগ নেতাকর্মীরা জানাজা প্রতিহত করার ঘোষণা দিলে জামায়াত-শিবিরের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা চকবাজার এলাকায় ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশ পরিস্থিতি সামলানোর জন্য সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান