দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ নভেম্বর ২০১৭, ১২:১৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১২:১৮

তসলিমউদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫৪ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করেন তসলিমউদ্দিন চৌধুরী। সেন্ট মেরিস ও সেন্ট প্লাসিডস স্কুল থেকে শিক্ষার প্রাথমিক পর্ব শেষ করে তিনি। এরপর ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বুয়েটে স্থাপত্য বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ১ ফেব্রুয়ারি দৈনিক পূর্বকোণের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০০৭ সালের এপ্রিলে পূর্বকোণ গ্রুপের চেয়ারম্যান মনোনীত হন।

জীবদ্দশায় তসলিমউদ্দিন চৌধুরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নগর উন্নয়ন কমিটির সদস্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম মেট্রো পলিটন চেম্বারের সাবেক সহ সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের