অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেওয়ায় স্কুলে হামলা

কুমিল্লা প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ০৯:১১আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ০৯:১৭

কুমিল্লা নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ায় তারা দা-কুড়াল নিয়ে স্কুলে হামলা চালিয়েছে। এসময় তারা স্কুলে ব্যাপক ভাঙচুর করেছে। কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ে রবিবার (১৯ নভেম্বর) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক কুদরত উল্যাহ টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ৪৪  শিক্ষার্থীর নামে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ জমা দিয়েছেন।

স্কুল ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে টেস্ট পরীক্ষা দিয়েছিল ১৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয় ১০৭ জন। ৪৪ জন অকৃতকার্য হয়। তাদের ফরম পূরণ করতে দেওয়া হয়নি। এ কারেণে শিক্ষার্থীরা রবিবার রাতে দা-কুড়াল নিয়ে স্কুলে হামলা চালায়।

সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, ভাঙচুরের ঘটনায় স্কুল থেকে ৩০/৩২ জনের নামে অভিযোগ দেওয়া হয়েছে। এখনও মামলা হয়নি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান