পিইসি পরীক্ষার হলে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের সাজা

নোয়াখালী প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ২০:০৩আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২০:০৪

নোয়াখালী নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) হলে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. ইব্রাহিম (২৯) সেনবাগ উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম ওই শিক্ষককে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। শারমিন আলম জানান, মো. ইব্রাহিম প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে সেনবাগের গাজীরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। ওই ছাত্রী বিষয়টি সঙ্গে সঙ্গে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে। পরে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত পুলিশ দিয়ে ওই শিক্ষককে তার কার্যালয়ে ডেকে পাঠান। এরপর উপস্থিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ইব্রাহিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনবাগ থানা পুলিশ ওই শিক্ষককে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের