লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি টিপু, সম্পাদক নোমান

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৭, ১৯:০৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৯:০৩

দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেলা যুবলীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু।

সভাপতি টিপু ও সম্পাদক নোমান এছাড়া, সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকায় এ পদে ভোট অনুষ্ঠিত হয়। পরে কাউন্সিলরদের ভোটে জেলা যুবলীগের সদস্য আবদুল্লা আল নোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বৃহস্পতিবার রাত ১০টায় লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে যুবলীগ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাদের সমন্বয়ে ২২৫ জন কাউন্সিলরের মধ্যে ২২৪ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে, বিকাল ৩টায় শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে অতিথিদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান