জেলা আ.লীগের নতুন পদ থেকে পদত্যাগ করলেন কাউসার আহমেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ২০:৩১আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২১:১৭

কাউসার আহমেদ পলাশ

নব গঠিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন কাউসার আহমেদ পলাশ। তিনি বুধবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের কাছে এই পদত্যাগ পত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল হাই।

তিনি বর্তমানে কেন্দ্রীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও মানব কল্যান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পদত্যাগ পত্রের অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

পদত্যাগ পত্রে কাউসার আহমেদ পলাশ উল্লেখ করেন,  আওয়ামী লীগের গঠনতন্ত্রে একই ব্যক্তি গুরুত্বপূর্ন দুটি পদে থাকার নিয়ম নেই। যেহেতু আমি কেন্দ্রীয় শ্রমিকলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছি। এই অবস্থায় জেলা আওয়ামী লীগের শ্রমিক বিষয়ক সম্পাদকের পদে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তবে জেলা সদস্য পদে থাকতে কোনও সমস্য নেই। তাই জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আমাকে সদস্য হিসেবে রাখার জন্য অনুরোধ করেছি।

 আরও পড়ুন: নারায়ণগঞ্জ কর অঞ্চলে নিবন্ধিত করদাতার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম