চাঁদপুরে প্রি-পেইড মিটার স্থাপন করতে গিয়ে হামলার শিকার পিডিবি’র কর্মচারীরা

চাঁদপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৭, ১১:২৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১১:৩৮

চাঁদপুরে প্রি-পেইড মিটার স্থাপন করতে গিয়ে হামলার শিকার পিডিবি’র কর্মচারীরা চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা শহরের পুরানবাজারে প্রি-পেইড মিটার স্থাপন করতে গিয়ে গ্রাহকদের হামলার শিকার হয়েছেন পিডিবি’র ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ম্যানাজারসহ অন্যান্য কমচারীরা। বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পুরানবাজার কলেজের মোড়ে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুরানবাজার ফাঁড়ি পুলিশের সহযোগিতায় প্রি-পেইড মিটার স্থাপন করা হয়।

চাঁদপুরে প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিষ্ঠান হেক্সোসিন গ্রুপের প্রজেক্ট ম্যানাজার কাজল খন্দকার জানান, সকালে তারা ওই এলাকার বাংলালিংক টাওয়ারের একটি মিটার পরিবর্তন করে প্রি-পেইড মিটার লাগাতে যায়। এসময় গ্রাহকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে উত্তেজিত গ্রাহকরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ পিডিবি’র ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও কয়েকজন শ্রমিক আহত হয়। পরে তারা প্রশাসনের সহযোগিতা চাইলে পুরানবাজার ফাঁড়ি পুলিশের উপস্থিত হয়ে ক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করে তাদের সহযোগিতায় প্রি-পেইড মিটার স্থাপন করা হয়।

পিডিবির এক কর্মকর্তা জানায়, তারা সরকারি নিয়ম ও নির্দেশনা পালন করে প্রি-পেইড মিটার স্থাপন করছে। গ্রাহকরা তাদের সঙ্গে বাজে আচরণ করেছে।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে তারা বিভিন্ন মিল ইন্ডাষ্ট্রির সব থ্রি-পেইজেই মিটারগুলো পরিবর্তন করে সেখানে প্রি-পেইড মিটার স্থাপন করবেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে সাধারণ গ্রাহকদের মিটারও পরিবর্তন করা হবে।

প্রসঙ্গত, শুরু থেকেই চাঁদপুরের সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা প্রি-পেইড মিটার স্থাপনে অনিহা প্রকাশ করে আসছে। ইতোমধ্যে জোর করে প্রি-পেইড মিটার চাপিয়ে দেওয়ার প্রতিবাদে শহরবাসী মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদানসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি করেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের