‘শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে এখনও আন্দোলন করতে হচ্ছে’

রাঙামাটি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৭, ১৭:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৭:২১

শান্তিচুক্তির বার্ষিকীতে জেএসএস এর আলোচনা সভা পার্বত্য চুক্তির বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে ‘দীর্ঘসূত্রিতার’ অভিযোগ এনে রাঙামাটির এমপি ও জনসংহতি সমিতির সিনিয়র সহ-সভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, ‘আপনারা চুক্তির বর্ষপূর্তিতে বিজয় উৎসব করছেন। আর আমাদের চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করতে হচ্ছে।’

শনিবার (২ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে রাঙামাটিতে জনসংহতি সমিতি আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন। শান্তিচুক্তির বার্ষিকীতে জেএসএস এর মিছিল

জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির এমপি ও জনসংহতি সমিতির সিনিয়র সহ-সভাপতি ঊষাতন তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অশোক সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের বিভাগের অধ্যাপক হোসাইন কবির, কেন্দ্রীয় পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমন মারমা, জেলা যুব সমিতির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, কেন্দ্রীয় জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।

বক্তারা চুক্তি বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দুই দশক পর এসেও চুক্তির মৌলিক ধারা বাস্তবায়ন না হওয়া বড় হতাশার। বর্তমান সরকার দুই মেয়াদে ৯ বছর ক্ষমতায় থাকলেও চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন না হওয়া দুঃখজনক।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে