রাঙামাটিতে আ.লীগ নেতাদের ওপর হামলা: জেএসএস ও পিসিপি’র ৯ কর্মী গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:০৪

রাঙামাটি রাঙামাটির বিলাইছড়ি আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমা ও রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসার ওপর হামলা ও হত্যা চেষ্টার মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সদস্য বলেও পুলিশ জানিয়েছে।  

আটককৃতরা হলেন বিলাইছড়ি জনসংহতি সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, বিটন চাকমা (২৯), বাবু চাকমা (২৭), মঙ্গল মনি চাকমা (২৬), সাধন চাকমা (২৮), রিকন চাকমা (২৮), কালনজিৎ চাকমা (২২), রূপম চাকমা (২৪), সমর বিজয় চাকমা (২৯)।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিলাইছড়ি ও রাঙামাটির ঘটনায় পৃথক মামলার এজাহারভুক্ত আসামি সবাই। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। দুপুরের পর তাদের আদালতে তোলা হবে।’

উল্লেখ্য বুধবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসাকে (৫৫) স্বামী ও সন্তানসহ কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাদের আহতাবস্থায় রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে গত ৫ ডিসেম্বর বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাম চরন মারমা ওরফে রাসেল মারমাকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় ১০-১২ জনের একটি দল। ওই দিনই রাত ৮টার দিকে জুরাছড়ি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করা হয়। একের পর এক সহিংসতার ঘটনায় পুরো রাঙামাটিতে উত্তেজনা বিরাজ করছে। জেলা আওয়ামী লীগ এসব ঘটনার জন্য জেএসএসকে দায়ী করছে। তবে জেএসএস হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

আরও পড়ুন- 

রাঙামাটিতে এবার স্বামী ও সন্তানসহ আ.লীগ নেত্রীকে কুপিয়ে জখম

রাঙামাটিতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

পাহাড়ে হত্যা-হামলার দায় কার?

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের