পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেলো দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৫২

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের ওপর হামলা করে আল আমীন নামে মাদক মামলার এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। আল আমীন উপজেলার নূরপূর গ্রামের সাঈদ মিয়ার ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার এ খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান,শনিবার বিকালে এএসআই কামরুলের নেতৃত্বে নূরপুর গ্রাম থেকে মাদক মামলার পলাতক আসামি আল আমীনকে গ্রেফতার করা হয়। এসময় আল আমীনের স্বজনসহ একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি আল আমীনকে ছিনিয়ে নেয়।
ওসি জানান, ঘটনার খবর পেয়ে আখাউড়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেছে। ছিনিয়ে নেওয়া আসামিকে উদ্ধারের চেষ্টাসহ পুলিশের ওপর হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওসি মোশারফ হোসেন তরফদার জানান,ছিনিয়ে নেওয়া আসামি আল আমীনের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। আজ পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের