ফেনীতে দিনভর বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ

ফেনী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ১৯:২৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৯:২৪

ফেনী

দিনভর বৃষ্টিতে উপকূলীয় জেলা ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গুটি গুটি বৃষ্টি হলেও রবিবার দিনভর মুষলধারে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে জনজীবনে বিপর্যয় নেমে আসে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পরেছে। বিশেষ করে ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা।এছাড়া ব্রিকফিন্ড ব্যবসার গুরুতর ক্ষতি হয়েছে বলে জানান এ ব্যবসার সঙ্গে জড়িতরা।

ব্রিকফিল্ড ব্যবসায়ী মো. লিয়াকত আলী বলেন, এবছর বৃষ্টি আমাদের সর্বশান্ত করে দিল। সারাবছর বৃষ্টি লেগেই আছে। এরমধ্যে কিছু ইট পুড়ে প্রস্তুত করেছিলাম, বৃষ্টির কারণে এগুলোও নষ্ট হয়ে যাবে।
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের কৃষক আবদুল কাদের জানান,‘এখন গোটা জেলায় ধান কাটার মৌসুম চলছে।এই মাসে বৃষ্টি হওয়া মানে কৃষক মরে যাওয়া। ধান কেটে শুকানোর জন্য মাঠেই রেখে দিয়েছি। বৃষ্টিতে ধান, খড় সবই নষ্ট হয়ে যাবে। এই ফসল ঘরে তুলতে খরচও বাড়বে। ’

পৌর শহরের প্রধান সড়ক র্দীঘদিন ধরে সংস্কার না করায় এবং বৃষ্টির পানি ও কাদায় একাকার হয়ে গেছে। এ কারণে যান চলাচল অসুবিধা হচ্ছে এবং পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
জেলা শহরের ব্যবসায়ীরা জানায়, বৃষ্টির কারণে সড়কে কাদা হওয়ায় লোকজন দোকানে কম আসছেন।

অটোরিকশা চালক দেলোয়ার হোসেন বলেন, ‘দিনভর বৃষ্টির কারণে সড়কে পানি জমেছে ও কাদা সৃষ্টি হয়েছে। এছাড়াও লোকজন কম থাকায় তেমন রোজগার করতে পারিনি।’

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাংলাট্রিব্নিকে বলেন,‘দিন ভর বৃষ্টিতে মুহুরী, কুহুয়া, সিলোনীয়া ও ফেনী  নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমান ধান ও সবজি ক্ষেতের ক্ষতি  হয়েছে।

 আরও পড়ুন: বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যানসহ ১৪ আসামির রিমান্ড নামঞ্জুর

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম