বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যানসহ ১৪ আসামির রিমান্ড নামঞ্জুর

রাঙামাটি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ১৯:১৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৯:১৬

রাঙ্গামাটি

হত্যা চেষ্টা মামলায় বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভমঙ্গল চাকমাসহ আটক ১৪ জনের রিমান্ড নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন এ নির্দেশ দেন। রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা রাসেল মারমাকে হত্যা চেষ্টা ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসাকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় করা পৃথক দুটি মামলায় তাদের রিমান্ড চাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল আলম মজুমদার। 

কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল আলম মজুমদার বলেন, ‘কোতোয়ালি থানায় ঝর্ণা খীসার দায়ের করা মামলায় সাত দিন করে ও বিলাইছড়ি থানায় রাসেল মারমার দায়ের করা মামলায় দুই জনের চারদিন করে ও পাঁচ জনের ৫ দিন করে রিমান্ড চায় পুলিশ। আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর না করে ১২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে হত্যা চেষ্টা ও বুধবার দিবাগত রাতে রাঙামাটি শহরেই জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসাকে নিজ বাসায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। এঘটনায় পৃথক দুইটি মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মাহমুদুর রহমানের বিরুদ্ধে তিন জেলায় রাষ্ট্রদ্রোহিতার মামলা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী