কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পর্যটক নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:০০

কক্সবাজার কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু তাহের সাগর (১৮) নামে এক পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের জইল্লার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের সাগর ফেনী জেলার সোনাগাজীর উপজেলার মঙ্গলনান্দি এলাকার শফিউল্লাহর ছেলে।

নিহতের চাচাতো ভাই সজীব জানান, বৃহস্পতিবার তারা তিন জন কক্সবাজারে ঝাউবিথি নামে একটি আবাসিক হোটেলে ওঠেন। আজ  সকালে সমুদ্র সৈকত থেকে কক্সবাজার শহরে যাওয়ার সময় একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা আবু তাহের সাগরকে ছুরিকাঘাত করে তার দামি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। আহত আবু তাহেরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত বড়ুয়া জানান, একদল ছিনতাইকারী এ ঘটনা ঘটিয়েছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত পর্যটকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি