মুক্তিযোদ্ধাদের কবর অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ফেনী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৪১

আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের কবরগুলো অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে। যাতে করে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে।

ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ বি সি লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শনিবার তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের যেসব বধ্যভূমি ও  ঐতিহাসিক স্থান আছে সবগুলো আলাদা আলাদা ডিজাইনে সংরক্ষণ করা হবে। মুক্তিযোদ্ধাদের কবর সারা বাংলাদেশে একই ডিজাইনে করা হবে। যাতে শত বছর পরও মানুষ এগুলো দেখতে পারে। এসব প্রকল্প পাস হয়েছে। আমরা আশা করছি আগামী তিন মাসের মধ্যে এগুলোর কাজ শুরু হবে।’

মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলায় স্বাধীনতাবিরোধীদের ঠাঁই হবে না। স্বাধীনতাবিরোধীরা যাতে কখনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

আমিরাবাদ বি সি লাহা স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপিকা শিরিন আক্তার, শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার, শহীদুল্লাহ কায়সারের মেয়ে অভিনেত্রী শমী কায়সার, পলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, বিসি লাহার নাতনি লক্ষী লাহা প্রমুখ।

পরে মন্ত্রী স্থানীয় নবাবপুর বাজারে শহীদ শহীদুল্লা কায়সার-শহীদ জহির রায়হান স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্বোধন করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান