৪ জানুয়ারি নোয়াখালী খাল পুনঃখননের কাজ উদ্বোধন: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৭, ১৬:০৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৬:০৮

৪ জানুয়ারি নোয়াখালী খাল পুনঃখননের কাজ উদ্বোধন: ওবায়দুল কাদের আগামী ৪ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী খাল পুনঃখনন ও সংস্কার কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দীর্ঘ দিনের জলাবদ্ধতা ও সেচ সমস্যার সমাধানে বিগত কোনও সরকারই কাজ করেনি। বর্তমান সরকার এলাকার মানুষের কষ্ট বিবেচনা করে নোয়াখালী খাল পুনঃখননের জন্য একনেকে টাকা বরাদ্দ দিয়েছে। ৩২৪ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আগামী ২০২১ সালের জুন মাসে এই কাজ শেষ হবে।’

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের প্রধান জেনারেল সিদ্দিকুর রহমানকে সঙ্গে নিয়ে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন এলাকায় ফলক নির্মাণের স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী আরও বলেন, ‘ ওই কাজের মধ্যে রয়েছে বামনী নদীর সাত কি.মি. ড্রেজিং, একটি স্লুইস গেট যা নদীর দুই অংশকে সংযোগ করবে। এছাড়াও সংশ্লিষ্ট খালগুলো ড্রেজিংসহ ২৫ কি.মি. খাল পুনঃখনন এবং নোয়াখালী, মহিষমারা খালে স্লুইস গেট নির্মাণ করা হবে। এর ফলে কবিরহাট, কোম্পানীগঞ্জ, সদর,সুবর্ণচর, বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদনে এলাকাবাসী উপকৃত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শিউলি একরাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ