গুজব ছড়িয়ে পাহাড় অশান্ত করার চেষ্টা হচ্ছে: পুলিশ সুপার

রাঙামাটি প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ১৭:১০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৭:২০

গুজব ছড়িয়ে পাহাড় অশান্ত করার চেষ্টা হচ্ছে: পুলিশ সুপার কিছু দুষ্কৃতকারীরা গুজব ছড়িয়ে পাহাড়কে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। তিনি বলেন, ‘পার্বত্য রাঙামাটি এখন শান্তিতেই আছে। গুজবে কান না দেওয়াই ভালো।’ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার সাঈদ আরও বলেন, ‘অপরাধী যেই হোক আইনের চোখে সে অপরাধী। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সবার নৈতিক দায়িত্ব। আমরা নিজেরা প্রতিরোধ না করলে এদের কারণে আমাদেরই নির্যাতিত হতে হবে। যারা পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না।’
২২ ডিসেম্বর রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা থেকে ৫ ইউপি সদস্যসহ ২০ জনের অপহরণের ঘটনায় এসপি বলেন, ‘এটি একটি গুজব ছিল, ২০ জনের মধ্যে সবাই এখন পরিবারের সঙ্গেই আছে। আর এ ঘটনায় থানায় কোনও জিডি হয়নি। কিছু মিডিয়া এ ধরনের গুজবের খবর প্রকাশ করেছেন। এসব সংবাদ প্রকাশকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’ সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও সত্য নিশ্চিত করে তারপর তা প্রকাশের অনুরোধ জানান তিনি।
এসময় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) এম কে এইচ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন সিদ্দিকী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সভাপতি সুনীল কান্তি দেসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের