মহেশখালীতে বিমান বিধ্বস্ত: ক্ষতিগ্রস্তরা পাচ্ছে ক্ষতিপূরণ

কক্সবাজার প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:২৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:২৯

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে

মহেশখালীতে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছে। ক্ষতিগ্রস্তরা ছাড়াও উদ্ধার কাজে অংশ নেওয়া আহতদেরও ক্ষতিপূরণের তালিকায় রাখা হবে। বিমান বাহিনী এই ক্ষতিপূরণ দিচ্ছে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদ।

এরইমধ্যে অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের একটি তালিকা তৈরি করা হয়েছে। গতকাল বুধবার প্রশিক্ষণ বিমানের একটি মহেশখালীর পুটিবিলা এলাকার আব্দু সাত্তার বাড়িতে এবং আরেকটি ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজারের পাশে মাইজপাড়া এলাকার নুরুল আলম নুরু’র পানের বরজ ও বেগুন ক্ষেতের ওপর পড়ে।

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিহাদ বিন আলী বলেন, ‘বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডেও মাইজপাড়া এলাকার নুরুল আলম নুরুর বেগুন ক্ষেত ও পানের বরজে ওপর পড়ে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নুরুসহ ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করছে বিমান বাহিনীর লোকজন। তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে শুনেছি।’

সত্যতা নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, বুধবার সন্ধ্যায় বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এরমধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে মহেশখালী পুটিবিলার গ্রামের আব্দু সাত্তারের বাড়ির ওপর পড়ে। এতে শিশুকন্যাসহ ওই বাড়ির তিন সদস্য আহত হয়েছে। অপর একটি বিমান ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজারের পাশে মাইজপাড়া গ্রামের নুরুল আলম নুরুর পানের বরজ ও বেগুন ক্ষেতের ওপর পড়ে। এ কারণে বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিচ্ছে। এরইমধ্যে তাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

বিমান বাহিনীর ৫০ সদস্যের একটি দল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার অভিযান চালাচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে তারা পৃথকভাবে এ অভিযান শুরু করেছে। এ প্রতিনিধিদলকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল।

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে

কক্সবাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ সাফায়েত হোসেন জানান, ‘আজ সকাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াডন লিডার মেজর নাজমুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উদ্ধার অভিযান চালিয়েছেন। তারা বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে ওই স্থানগুলো পরিদর্শন করে ধ্বংসাবশেষগুলো উদ্ধার করছে। বিমান বাহিনীর এই প্রতিনিধি দলকে সার্বিক সহযোগিতা করছে কক্সবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা।

উদ্ধার অভিযানে প্রতিনিধি দলের সঙ্গে থাকা মহেশখালী পৌর সভার সাবেক চেয়ারম্যান সরওয়ার আজম বলেন, ‘সকাল থেকে বিমান বাহিনীর অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন এবং ধ্বংসাবশেষ উদ্ধার করছে। উদ্ধার হওয়া ধ্বংসাবশেষগুলো মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে রাখা হচ্ছে। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার হবে।’

প্রসঙ্গ, বুধবার (২৭) সন্ধ্যা সাড়ে ছয়টায় মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলার বসতবাড়ির ওপর একটি বিমান বিধ্বস্ত হয়। অপরটি বিধ্বস্ত হয়ে মাইঝপাড়া গ্রামের পানের বরজের ওপর পড়ে। এ ঘটনায় ৪ পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে আইএসপিআর সূত্র জানিয়েছেন। ধ্বংসস্তুপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

আরও পড়ুন: বেনাপোল সীমান্তে দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ১৩ জন আটক 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের