কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জবাব দেওয়া হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ২২:২২

 

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি: ফোকাস বাংলা) ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। সুষ্ঠু নির্বাচন দেব। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে স্পষ্ট জবাব দেওয়া হবে।’ রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এগারোটি গ্রামে বিদ্যুতায়ন উপলক্ষে তালতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘তিনি পদত্যাগ করলেন। বিএনপি গান-বাজনা শুরু করে দিলো। তিনি একটা রায় দিয়েছেন। ষোড়শ সংশোধনী বাতিল করেছেন। খুব ভালো কথা। তার এখতিয়ার হচ্ছে আইন বাতিল করা। আর সংসদের এখতিয়ার হচ্ছে আইন প্রণয়ন করা। আমি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলেছি, তারা যে রায় লিখেছেন, তা যখন যুক্তিসঙ্গত হয়নি। এরপর আমরা রায়ের বিষয়ে আইনিভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নেই।’

আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি রায়ের মাধ্যমে অনেক গান গাইলেন, যেগুলো একটাও সত্য নয়। এরপর তিনি পদত্যাগ করলেন। কেন করলেন? তার বিরুদ্ধে ১১টি দুর্নীতির অভিযোগ উঠেছে। তার সঙ্গের ছয় জন বিচারককে দেখানো হয়েছে। তারপর তারা এসকে সিনহাকে বলেছেন, আপনার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ। এজন্য আপনি প্রধান বিচারপতির পদ থেকে সরে গিয়ে এগুলোর জবাব দিন। কারণ আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে, সেগুলো তথ্যপ্রমাণসহ এসেছে। আমরা আপনার সঙ্গে বসবো না। দেশের এই পরিস্থিতিতে একটা অচলাবস্থা হয়ে যেতো। শেষপর্যন্ত ৫জন বিচারপতি তার সঙ্গে বসতে রাজি হননি। সে জন্য তিনি পদত্যাগ করেছেন। আর বিএনপি গান গায়, আমরা নাকি জোর করে পদত্যাগ করিয়েছি।’

বিএনপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা জোর করে পদত্যাগ করিয়েছি, বিষয়টি বিএনপি প্রমাণ করুক। বিএনপি কেবল মিথ্যা কথা বলে।’ তিনি বলেন, ‘দেশ শান্তিতে চলছে। এখন বিএনপি যদি অশান্তি সৃষ্টি করতে না পারে। তারা যে এসকে সিনহার সঙ্গে ষড়যন্ত্র করেছিল, এর সফলতা তারা পাবে না।  দেশে আর কাউকে গণ্ডগোল করতে দেওয়া হবে না।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী