বিএনপি নেত্রী জনগণকে ব্ল্যাকমেইল করছেন: ওবায়দুল কাদের

খাগড়াছড়ি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ১৮:৫৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯

খাগড়াছড়ির রামগড়ে সেতুমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার খাগড়াছড়ি জেলার রামগড় সফর করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে হবে। হেরে যাওয়ার ভয়ে বিএনপি নেত্রী জনগণকে ব্ল্যাকমেইল করছেন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুসহ মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন দেখে খালেদা জিয়ার গাত্রদাহ শুরু হয়েছে।’

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নির্মিতব্য বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নিয়ে ভারত-বাংলাদেশ উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, সম্প্রতি বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, ‘সরকার পদ্মা সেতুর স্বপ্ন দেখায়। এই আওয়ামী লীগের আমলে পদ্মা সেতু হবে না। আর যদি জোড়াতালি দিয়ে বানায়ও, তাহলে তাতে ওঠায় রিস্ক আছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘ফেনী নদীর ওপর রামগড়-সাবব্রুম হয়ে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর কিছু জটিলতা দূর এবং বিদ্যুৎ, পানিসহ ভারতের কিছু চাহিদা আছে। সেগুলো জানুয়ারির মধ্যে সমাধান করে ফেব্রুয়ারির শুরুর দিকে সেতুর কাজ পুরোদমে শুরু হবে।’ এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। খাগড়াছড়ির রামগড়ে সেতুমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার

এসময় হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘ভারত ও বাংলাদেশ বিভিন্ন সংযোগ প্রকল্পে একযোগে কাজ করছে। ফেনী নদীর ওপর প্রস্তাবিত সেতুটিও তেমনি একটি প্রকল্প। এটি দক্ষিণ ত্রিপুরা ও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর মধ্যে সরাসরি সংযোগ সড়কের ব্যবস্থা করবে।’

এদিকে রামগড়ের মহামুনী এলাকায় বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ১ এর স্থান পরিদর্শন করেন সেতুমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন মিয়া, রামগড় পৌর মেয়র মো. শাহাজাহান রিপন প্রমুখ।

জানা গেছে, ২২৮ কোটি ৬৯ লাখ ভারতীয় রুপি ব্যয়ে নির্মিতব্য সেতুটির দৈর্ঘ্য হবে ৪১২ মিটার। ধারণা করা হচ্ছে, ২০১৯ সালের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হবে। ২০১৫ সালের ৬ জুন ঢাকা সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী নদীর ওপর রামগড়-সাবরুম মৈত্রী সেতু ১ এর ভিত্তি প্রস্তর উন্মোচন করেন।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম