কুমিল্লায় ছাত্রদলের ১৭৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ২২:০৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২২:০৯

কুমিল্লা কুমিল্লায় পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ ১৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ছাত্রদলের ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনের নাম রয়েছে।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় এসআই তপন কুমার বাকচী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। জানা গেছে, মঙ্গলবার রাতেই মামলাটি করা হয়। তবে বুধবার (০৩ জানুয়ারি) মামলার বিষয়টি জানাজানি হয়।
মামলায় ছাত্রদল নেতা মো. আরিফকে (২১) প্রধান আসামি করা হয়েছে। অন্যান্য আসামিরা হলো ছাত্রদল নেতা মো. সোহাগ (২০), মো. শাকিল (২০), হেলাল আহমেদ (৩৬), মহানগর নগর যুবদলের সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু (৪০), কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ (৪২), ছাত্রদল নেতা আশিফ বিল্লাহ (৩২), মনির হোসেন (২৫), রুমান (৪২), ছাত্রদল নেতা অপু (২৫), ছাত্রদল নেতা ইসমাইল (২৬), বিল্লাল হোসেন (৩৫), ছাত্রদল নেতা নুরুল আলম চৌধুরী নোমান (৩০), এনামুল হক সবুজ (৩৫), ছাত্রদল নেতা সাইফ উদ্দিন টাকলা সাইফুদ্দিন (৩০), ছাত্রদল নেতা ইসমাইল (২৮), ছাত্রদল নেতা পাবেল (২৮), মহিউদ্দিন (৩৫), ছাত্রদল নেতা নুরুন্নবী (৩০), শহীদুল ইসলাম ছোটন প্রকাশ কালা ছোটন (৩৫), ছাত্রদল নেতা রাব্বী (২৮), ছাত্রদল নেতা ইকবাল (২৮), ছাত্রদল নেতা শুভ (২৮) ও আজহার মিয়া (৩৫)।
গত সোমবার (০১ জানুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিল বের করে ছাত্রদল। পুলিশ মিছিলে লাঠিচার্জ করায় পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ ২৭ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে। পাঁচ জন ছাত্রদল কর্মীকে আটক করা হয়, আহত হন ১৫-২০ জন নেতাকর্মী। এসময় পুলিশের পরিদর্শক, এসআই, চার জন কনস্টেবলসহ ছয় জন পুলিশও আহত হয় বলে দাবি করেছে পুলিশ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের