অভিভাবককে নির্যাতন: প্রধান শিক্ষকসহ ছয় জনের নামে মামলা

কক্সবাজার প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ২০:৪০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ২০:৫৮

নির্যাতনের শিকার আয়াত উল্লাহকে দেখতে যান সদর উপজেলার ইউএনও  কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় আয়াত উল্লাহ নামে এক অভিভাবককে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ভিকটিম বাদী হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকসহ ছয় জনের বিরুদ্ধে মামলাটি করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের আয়াত উল্লাহ নামে এক অভিভাবক তার ছেলের পরীক্ষার ফলাফলে অনিয়ম, নির্ধারিত ভর্তি ফি’র চেয়ে বেশি টাকা নেওয়াসহ নানা দুর্নীতির প্রতিবাদ করায় শিক্ষকরা তার হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতন চালান। নির্যাতনের ভিডিও ধারণ করে বিদ্যালয়ের ফেসবুক পেজে আপলোডও করেন। ওই ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় আজ সন্ধ্যায় ভিকটিম আয়াত উল্লাহ বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে তা মামলা হিসেবে রুজু করা হয়। এতে ছয় জন নামীয় ছাড়াও অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, সরেজমিন ঘুরে এসে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিভাবক আয়াত উল্লাহকে নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ কারণে খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ জড়িত অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রবিবার (৭ জানুয়ারি) সকালে কক্সবাজারের খরুলিয়া কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী শাহরিয়ার নাফিস আবিরের ফলাফলে অনিয়ম হয়েছে এমন অভিযোগে বাবা আয়াত উল্লাহ ছেলের স্কুলে যান। সেখানে তিনি শিক্ষকদের হাতে নির্যাতনের শিকার হন। ঘটনার পর থেকে বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে পুরো এলাকায়। নির্যাতনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আয়াত উল্লাহ কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়া ঘাটপাড়া এলাকার মাওলানা কবির আহমদের ছেলে। তিনি পেশায় চিত্রশিল্পী। তিনি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে, আশঙ্কামুক্ত।

আরও পড়ুন:

এক অভিভাবককে পেটানোর ঘটনায় কক্সবাজারে তোলপাড়! (ভিডিও) 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের