ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের ৭ নাগরিককে কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৭:১৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৭:২৮

আদালত সাগরপথে ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের সাত নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওসমান গণি এই আদেশ দেন। কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মমতাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

দণ্ডপ্রাপ্ত ইয়াবা পাচারকারীরা হলেন- আবদুল জলিল, মুজিবুর রহমান, সাইদুল আমিন, মো. রফিক, আবদুল মালেক, মো. আয়াস ও মোহাম্মদ গণি। তারা সবাই মিয়ানমারের আকিয়াবের দেবাইন এলাকার বাসিন্দা।

পিপি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন জানান, ২০১৭ সালের ২৬ মার্চ এক লাখ ২৮ হাজার ইয়াবাসহ এই সাত জনকে আটক করে কোস্টগার্ড।  সেন্টমার্টিন থেকে ট্রলারসহ আটক করা হয় তাদের। এই ঘটনায় কোস্টগার্ড টেকনাফ স্টেশনের পেটি অফিসার মোক্তার হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছিলেন। ওই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সাত জনের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিলেন।  

মমতাজ উদ্দিন আরও জানান, রায় ঘোষণার পর সাত জনকেই কারাগারে পাঠানো হয়েছে।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম