সেন্টমার্টিন থেকে ২২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ১৬:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:০১

সেন্টমার্টিন থেকে ২২ কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে পৃথক অভিযান চালিয়ে ২২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা এসব ইয়াবা উদ্ধার করেন। অভিযানে ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্টগার্ড। এসময় ২টি ফিশিং বোটও জব্দ করা হয়।

চট্টগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার এম আলাউদ্দিন নয়ন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোর রাতে সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগর চ্যানেলে সন্দেহজনক দুটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করেন কোস্টগার্ড সদস্যরা। এসময় বোট দুটি উপকূলে তুলে দিয়ে লোকজন পালিয়ে যায়। পরে ওই বোট দুটিতে তল্লাশি চালিয়ে তিন লাখ  পিস ইয়াবা ও অপর একটি বোটে একলাখ চল্লিশ হাজার পিস ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২২ কোটি টাকা বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম