ফেনীতে সাড়ে চার কোটি টাকার মাদক ধ্বংস

ফেনী প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ১৭:০৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:২৬

ফেনীতে মাদক ধ্বংস করা হচ্ছে

সাড়ে চার কোটি টাকার মাদ্ক দ্রব্য ধ্বংস করেছে ফেনীর চার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে মাদক দ্রব্য ধ্বংস ও সচেতনতামূলক এক অনুষ্ঠানের আয়োজন করে বিজিবি। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিজিবির কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম। এছাড়াও অনুষ্ঠানে মাদকের ভয়াবহতার ওপর প্রবন্ধ পাঠ করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ও জনপ্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

ফেনীতে মাদক ধ্বংস করা হচ্ছে

ফেনীর চার বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাহিদুর রহমান জানান, ২০১৭ সালে ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবির প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

এসময় বিভিন্ন ধরনের মদ, হাজার বোতল বিয়ার, ফেন্সিডিল, কোরেক্স, গাজা ও বাংলা মদসহ টার্গেট ট্যাবলেট ধ্বংস করা হয়।

আরও পড়ুন: আমাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা: আইভী 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম