আমাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ১৫:৫৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৬:০০

সংবাদ সম্মেলনে ডা. সেলিনা হায়াৎ আইভী  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘গতকাল (মঙ্গলবার) যে হামলা হয়েছে, সেটা আমাকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে। আমার নিকট আত্মীয় ভাই, ভাগ্নে ও ভগ্নিপতিসহ কাছের নেতাকর্মীদের মুখ দেখে দেখে হামলা করা হয়েছে। ইটবৃষ্টি ঝড়ানো হয়েছে। আমি এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেবো।’
বুধবার (১৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, ‘হকারদের উচ্ছেদ ঘটনাটি শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু, এরইমধ্যে ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান অযাচিতভাবে হকার বসানোর ঘোষণা দিয়ে পরিবেশকে উত্তপ্ত করে এই সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে।’
জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের দাবিতে অনড় থেকে আইভি বলেন, ‘প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই এই হামলা হয়েছে। যখন আমার ওপর ইটবৃষ্টি ঝড়ানো হচ্ছিল তখন পুলিশ কোথায় ছিল? এমন বিষয় ঘটতে পারে তা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সাবধানও করা হয়নি।’
উল্লেখ্য, নারায়ণগঞ্জ মহানগরীর ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় নগরীর চাষাঢ়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী