মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক্টর-অটোরিকশা পুকুরে, ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ১৭:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৭:২০

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর দুটি যানবাহনই পুকুরে পড়ে গেছে। এই ঘটনায় শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে স্থানীয় ফজুমিয়ারহাট-করুনানগর সড়কের (বেড়ির রাস্তা) স্থানীয় মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস সদরের ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে তিনি জানান, লাকড়ি বোঝাইকৃত একটি ট্রাক্টর ও যাত্রীবহনকারী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই গাড়িই রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই শিশু রিংকু আক্তার ও হারুন নামের একজন নিহত হন। আহত হন চার জন। পরে গুরুতর আহত আমেনা বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু রিংকু স্থানীয় আন্ডারচর এলাকার আলাউদ্দিনের মেয়ে। নিহত হারুন ও আমেনা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের