‘হাইকমান্ডকে খুশি করতে মিথ্যাচারের প্রতিযোগিতায় বিএনপি নেতারা’

কুমিল্লা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৩৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৩৯

কুমিল্লায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতারা সরকারবিরোধী মিথ্যাচার করে হাইকমান্ডের কৃপাভাজন হতে প্রতিযোগিতায় নেমেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কে কত বেশি সরকারবিরোধী মিথ্যাচার করে হাইকমান্ডের কৃপাভাজন হতে পারে সেই প্রতিযোগিতা এখন বিএনপি নেতাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাই আদালতের রায় নিয়েও তাদের মধ্যে এখন বক্তব্যের প্রতিযোগিতা চলছে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে সরকার জিততে পারবে না বলেই নির্বাচন স্থগিত করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কুমিল্লায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। মন্ত্রী আজ বেলা ১১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, ‘ডিএনসিসি নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশি হতাশ। আমাদের প্রার্থী ক্লিন ইমেজের আর বিএনপি প্রার্থী প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে অভিযুক্ত।’ নির্বাচনে শতভাগ বিজয়ের সম্ভাবনা আওয়ামী লীগের ছিল বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লা জেলা নির্বাহী কর্মকর্তা মোজ্জাম্মেল হায়দারসহ পুলিশ ও সড়ক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের