ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১১:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১১:০৮

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। নিহত দুই ডাকাতের নাম বাশার (৩২) ও এন্তেজার (৩১)। রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে।

ওসি জানান, গতকাল শনিবার রাত ১২টার দিকে একদল ডাকাত ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদ পেয়ে সরাইল থানার পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তারা পাঁচ ডাকাতকে আটক করে। পরে আটককৃত ডাকাত দলের সদস্য বাশার ও এন্তেজারকে নিয়ে রবিবার রাত ৪টার দিকে শাহবাজপুর উত্তর পাড়া এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময়  পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে ডাকাত সদস্য বাশার ও এন্তেজার নিহত হয়। 
তিনি আরও জানান, বন্দুকযুদ্ধ চলাকালে ঘটনাস্থলে তিনিসহ সরাইল থানা পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে পাইপগান, কার্তুজ, রামদাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান