কুমিল্লায় ইউএনও’র সিম ক্লোন করে প্রতারণার চেষ্টা

কুমিল্লা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৮, ০০:৪৭আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ০১:০১

কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিতু মরিয়মের সরকারি ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার ২০ জনেরও বেশি ইউনিয়ন চেয়ারম্যানের কাছে তার মায়ের অসুস্থতার কথা বলে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সন্দেহ হলে তারা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
প্রতারণার বিষয়টি সবাইকে জানিয়ে ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুরাদনগরের নির্বাহী কর্মকর্তা।
সবাইকে সতর্ক থাকার জন্য নিজের ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন মিতু মরিয়ম। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ইউএনও মুরাদনগরের অফিসিয়াল ফোন নম্বরটি ক্লোন হয়েছে। নম্বরটি থেকে ফোন করে আর্থিক লেনদেনের কথা বললে সেটি না করতে সবাইকে অনুরোধ করা হলো।’
মিতু মরিয়ম বলেন, ‘কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোন করে আমাকে জানায় আমার অফিসিয়াল নম্বর থেকে তাদের কাছে ফোন করে টাকা চাওয়া হয়েছে। বলা হয়েছে আমার মা অসুস্থ, তাই চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। পরে তাদের সন্দেহ হলে আমাকে ফোন করলে বিষয়টি ধরা পড়ে।’
তিনি আরও বলেন, ‘গত ১৯ জানুয়ারি মুরাদনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করি। জানতে পেরেছি যারাই এখানে নতুন আসেন তাদের ফোন ক্লোন করে একটি চক্র এমন প্রতারণা শুরু করে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হবে।’
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন। তাকে জিডি করার পরামর্শ দিয়েছি। প্রতারক শনাক্তে কাজ চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম