লক্ষ্মীপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৮, ০০:৩২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ০১:৩৪

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে মামুন (১১) নামের এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) বিকালে সদর উপজেলার টুমচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রবিবার (২১ জানুয়ারি) রাতে ওই শিশুটি নিখোঁজ হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আনোয়ারুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।’

পুলিশ ও স্থানীয়রা জানান, টুমচর গ্রামের নেওয়াজ উদ্দিন মাঝি বাড়ির রহিমা আক্তার সুমির সঙ্গে বরিশালের আবু ছিদ্দিকের বিয়ে হয়। মামুন তাদের সন্তান। পরে লক্ষ্মীপুর সদরের চৌপল্লী ইউনিয়নের বাসিন্দা মাসুদের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় সুমির। এক পর্যায়ে সুমি ও ছিদ্দিকের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর মাসুদের সঙ্গে সুমির বিয়ে হয়। কিস্তু মাসুদের আরও এক স্ত্রী থাকার কারণে তারা কখনও সুমির বাড়িতে, আবার কখনও চট্টগামে থাকতেন। সুমির আগের সংসারের ছেলে মামুনকে নিয়ে তাদের পারিবারিক কলহও চলছিল। দুই দিন আগে চট্টগাম থেকে সদর উপজেলার টুমচর গ্রামে মামুনের নানার বাড়িতে আসেন তারা। রবিবার (২১ জানুয়ারি) রাতে মামুন মাহফিলে গিয়ে আর বাড়ি ফেরেনি। তার খোঁজে গ্রামে মাইকিংও করা হয়।  সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থলে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে স্বজনরা মামুনের মরদেহ হিসেবে শনাক্ত করেন। খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আনোয়ারুল হক ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মামুনের মায়ের বর্তমান স্বামী মাসুদকে আটক করা হয়।

মামুনের মামা মো. রুহুল আমিন জানান, বোনের আগের সংসারের ছেলে মামুনকে নিয়ে বর্তমান স্বামী মাসুদ ও সুমির সংসারে কলহ চলছিল। এর জের ধরে মাসুদ মামুনকে হত্যা করতে পারে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের