খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি কোনও নির্বাচনে যাবে না: রিজভী

ফেনী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ১৯:২৯আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৯:২৯

খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি কোনও নির্বাচনে যাবে না: রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি কোনও নির্বাচনে যাবে না। সরকার বিএনপি চেয়ারপারসনকে নির্বাচন থেকে দূরে রাখতে বিভিন্নভাবে চেষ্টা করছে। কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না।’

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে ফেনীর সদর উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত অ্যাড. সৈয়দ মিজানুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের নেত্রী। তিনি জাতীয়তাবাদী শক্তির প্রতীক। তাকে বাদ দিয়ে শেখ হাসিনা কোনও নির্বাচন বাংলাদেশে করতে পারবেন না ।

রিজভী আরও বলেন , ‘সরকার চাইছে একতরফা নির্বাচন করতে। কিন্তু বিএনপি গণভিত্তিক দল। জনগণকে নিয়েই বিএনপি নির্বাচন করবে। তাকে নির্বাচন থেকে বিচ্যুতি সরকার করতে পারবে না।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন বলেন , ‘শেখ হাসিনার অধীনে নয়, একটি সহায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবেই।’

এই সময় কেন্দ্রীয় সহদফতর সম্পাদক বেলাল আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা , উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী